বাংলার রান্না ও বাংলার ভাবনা [ রান্না ঘরের রাধুনী ]
 
রেসিপি কর্নার
   

 

 

 

 

 

 

 

 

 

 

 

   
   
   
   
 
রান্না ঘরের রাধুনী
রান্নাবান্না এখন নতুন এক চেহারা নতুন মাত্রা
   
[ শীতের সবজি দিয়ে থাই স্যুপ ]
 

উপকরণঃ
Maggi থাই স্যুপ - ১ প্যাকেট
গাজর কুচি - ১/৩ কাপ
ফুলকপি কুচি - ১/২ কাপ
সীম কুচি - ১/২ কাপ
বাধাকপি কুচি - ১/২ কাপ
পেঁয়াজ কুচি - ১ টেবিল চামচ
টমেটো কুচি - ১/৩ কাপ
কাচা মরিচ কুচি - ৪ টি
সাদা গোলমরিচ গুড়া - ১/৩ চা চামচ
কচি পেঁয়াজ পাতা কুচি - ১/২ চা চামচ
রসুন কুচি - ১/২ চা চামচ
আদা কুচি - ১/২ চা চামচ
তেল - ২ টেবিল চামচ
লবন - স্বাদমতো
কর্ণফ্লাওয়ার - ১/২ চা চামচ

প্রণালীঃ

২ কাপ (৩৫০ মি.লি.) স্বাভাবিক তাপমাত্রার পানিতে Maggi স্যুপ পাঊডার গুলে নিন। এবার একটা পাত্রে তেল গরম করে পেঁয়াজ, আদা, রসুন একটু ভেজে নিয়ে সব সবজি দিয়ে ৩ মিনিট ভাজুন। এখন ১/২ কাপ পানি দিন। সবজি সিদ্ধ হয়ে পানি শুকিয়ে গেলে গুলানো স্যুপ ঢেলে দিন। এবার স্যুপের মিশ্রণটি ফুটে উঠলে ৪-৫ মিনিট অল্প আঁচে রান্না করুন। পানিতে গুলানো কর্ণফ্লাওয়ার ঢেলে আরো ১ মিনিট নেড়ে নিন। এবার একটা ডিমের কুসুম ফেটিয়ে স্যুপে আস্তে আস্তে নাড়তে নাড়তে ঢেলে দিন। গোলমরিচ গুঁড়া দিন। এবার কুচি করা পেঁয়াজ পাতা ও কাঁচা মরিচ কুচি দিয়ে ১ মিনিট রেখে নামিয়ে ফেলুন।

ধোঁয়া ওঠা গরম গরম থাই স্যুপ সাজিয়ে পুঁদিনা পাতা সহ পরিবেশন করুন।

 
এবাররের রেসিপি
ভুলুস [স্পেশাল]
   
আপনার স্পেশাল রেসিপি পাঠিয়ে দিন এই ঠিকানায় : KK@bangladeshtone.com
 
 
   
KK@BANGLADESHTONE.COM